সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে এক নারী সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-২৭ ২০:৪৮:১১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ও ভোলাহাট উপজেলায় র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে  মোটরসাইকেলে অভিনব কায়দায় বহনকালে ৩৯ বোতল নেশাকারক কফ রিলিফ সিরাপসহ এক ব্যাক্তি এবং এক কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক করাবওে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্নাপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে রফিকুল ইসলাম(৪৫) এবং ভোলাহাটের ছোট গোপিনাথপুর গ্রামের মাতিন আলীর স্ত্রী হাসনা হেনা(৪৩)। গত বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারী) বিকালে অভিযানগুলো চালানো হয়।
শুক্রবার (২৭ ফেব্রুযারী) সকালে র‌্য¦াব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মনাকষা শেখপাড়া গ্রামের একটি আমবাগানে মাদক ক্রয় বিক্রয়ের খবরে অভিযান চালায় র‌্যাব। অভিযানে মোটরসাইকেলের সিটের নীচে অভিনব কায়দায় বহনকালে ৩৯ বোতল নেশার সিরাপসহ হাতেনাতে গ্রেপ্তার হন রফিকুল।
এদিকে প্রায় একই সময় ভোলাহাটের ছোট গোপিনাথপুর গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার হন হাসনা হেনা। এ সময় তাঁর স্বামী পালিয়ে যান বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
এ সব ঘটনায় সংশ্লিস্ট থানায়   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা। 


এ জাতীয় আরো খবর