বুধবার, আগস্ট ১৯, ২০২৬

চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্রে নতুন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০২-২৫ ১০:২৪:০১
ফাইল ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার আওতায় তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। আদেশটি অবিলম্বে কার্যকর বলেও জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক অভিজ্ঞতা ও পূর্ববর্তী দায়িত্ব পালনের অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

কী-ওয়ার্ডস: স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মনজুর মোর্শেদ চৌধুরী, চুক্তিভিত্তিক নিয়োগ


এ জাতীয় আরো খবর