চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ৬ কেজি গাঁজাসহ নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল(৬০) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। রোববার(২২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ এনেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি)চৌধুরী ইমরুল হাসান বলেন, গোয়েন্দা তথ্যে মাদকবিরোধি অভিযানে নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডলের হেফাজতে ৬ কেজি গাঁজা পাওয়া গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান উপ-পরিচালক ইমরুল।