কতটা রক্ত ঝরালে শহীদ, ভাষা দিবস মহান হও ?
কতটা রক্ত ঝরালে শহীদ, শহীদ তুমি যে অমর রও !
কতটা প্রেম থাকলে বুকে, ভাষাকে ভলোবাসতে হয়?
কত অভিমান থাকলে বুকে, মালা চন্দন বিফল
যায় !
বরকতের রক্ত অর্ঘ্য, বিফল হয়নি জানি,
এই পৃথিবী আমার স্বর্গ, মুক্ত বাতাস আনি !
ফেব্রুয়ারির একুশ তারিখ, আসবে যাবে জানি,
দাঁড়াও পথিক একটু খানিক, গাও শহীদ বাণী।
সেদিনও ছিলো সূর্য রাঙা, কৃষ্ণচূড়ার দিন,
সুর তুলেছে হৃদয় ভাঙা, বেহাগ, বাঁশি বীণ।
মায়ের ভাষা মায়ের মতোই, আদর মায়া মাখা,
অন্য ভাষা শেখো যতোই, হৃদয় জুড়ে রাখা !
পলাশ, শিমুল, জারুল যে লাল, লালের নেশা ধরায়,
রক্তের রং আরও যে লাল, অশ্রু যে ঋণ চোকায়।
মাতৃভাষা আসলে মা যে, কজন সেটা জানে ?
অঝোর রক্ত আসলো কাজে, ভাষার মুক্তি আনে।