রবিবার, জুলাই ২৬, ২০২৬

শা হ না জ পা র ভী ন মি তা

  • স্বাধীনতা তুমি অঝোর প্লাবন
  • ২০২৬-০২-১৯ ১৮:২১:০৯

সংসদ ভবনের লাখো জনতার ভিড়ে 
তরুণ -তরুণী ,তুমি উল্লসিত গভীর চুম্বনে,
সেখানে উড়ে এলো একটি অন্তর্বাস 
লজ্জা উড়িয়ে বিজয়ের হলো কারাবাস । 

মুগ্ধ ,ইয়ামিন ,আবু সাঈদ ও ফারহান 
কত শত তরুণের রক্তস্রোতের বলিদান,
সাহসী যোদ্ধার মতন সম্মুখে এগিয়ে এলো 
দেশের জন্য শহিদ অকাতরে প্রাণ দিলো । 

আজ সেখানে যে বিজয়প্রদীপ জ্বলল
সে আগুন কেন দিকে দিকে ছড়িয়ে গেল !
জলের গানের রাহুলের কন্ঠ রুদ্ধ করে 
রবী ঠাকুরের গীতাঞ্জলি পুড়ে পুড়ে ! 

একটু দাঁড়াও যুবক ,বিজয় উল্লাসে 
যুবতির সিথির সিঁদুরের বর্ণবৈষম্যে,
যে প্রদীপ তুমি জ্বাললে ছাত্র -জনতার 
সেখানে কেনো এলো এই অসাম্য দ্বার। 

স্বাধীনতা তুমি রবী ঠাকুরের বাইশে শ্রাবণ 
ছাত্র -জনতার কাঙ্খিত চাওয়া অঝোর প্লাবন!


এ জাতীয় আরো খবর