রবিবার, জুলাই ২৬, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • পবিত্র মাহে রমজান
  • ২০২৬-০২-১৮ ২১:৫৫:৩৯

রমজানের চাঁদ উঠেছে নীরব আকাশপানে,
অন্ধকারে জ্বলে উঠুক নূরের দীপ প্রাণে।
সাহ্‌রির স্নিগ্ধ ডাক ভেসে আসে ভোরের হাওয়ায়,
মনে হয় রহমতের দরজা খুলেছে দয়ামায়ায়।

এলো পবিত্র মাহে রমজান, সংযমের আহ্বান,
ক্ষুধার মাঝে খুঁজে পাই আত্মার পরিতৃপ্তি জ্ঞান।
দিনভর তৃষ্ণা শুধু শরীরের নয়, অন্তরেরও তাপ,
সিয়ামের ছায়ায় মুছে যায় গ্লানি, অহংকারের চাপ।

মসজিদের মিনারে আজ কুরআনের সুর,
তারাবির রাকাতে ভেসে ওঠে ক্ষমার নূর।
সিজদায় ঝরে পড়ে নীরব অশ্রুবিন্দু,
পাপের ভার লাঘব হোক, হৃদয় হোক নির্মল চন্দ্র।

রমজান শেখায় ধৈর্য, সহমর্মিতা আর দান,
অভাবীর মুখে ফুটুক হাসি-এই হোক প্রাণের গান।
ইফতারের ক্ষণে যখন আজান ভেসে আসে,
মনে হয় রহমতের সাগর ঢেউ তুলে পাশে।

হে প্রভু, এই মাসে করো হৃদয় আলোকিত,
অসৎ পথ হতে ফিরিয়ে দাও করো সঠিক দিকনির্দেশিত।
এক মাসের এই সিয়াম হোক জীবনের রূপান্তর,
রমজান শেষে থাকুক অন্তর পবিত্র, শান্ত, পরিশুদ্ধ অন্তর।


এ জাতীয় আরো খবর