বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা

  • মো: নজরুল ইসলাম
  • ২০২৬-০২-১৭ ২১:১৯:৩৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারম্যান তারুন্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নতুন সরকার গঠন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পদে তারেক রহমানসহ অপর ৪৯ সদস্যবিশিষ্ট পূর্ণমন্ত্রী-প্রতিমন্ত্রীর সমন্বয়ে মন্ত্রিপরিষদ গঠিত হওয়ায় আন্ত:মন্ত্রণালয় কর্মচারী এসোসিয়েশন-এর পক্ষ আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। এ আনন্দ ও গর্ব সারাদেশের আমজনতার।
আশা করছি, বিএনপি'র নেতৃত্বে নতুন সরকার গঠনের ফলে সরকারি কর্মচারিদের জীবনমান-সামাজিক মর্যাদা, জীবনধারণ ও পেশাগতভাবে বিকশিত হবার ক্ষেত্রে চলমান নানা প্রতিবন্ধকতা, জটিলতা ও প্রশাসনিক দৈন্যতা দ্রুত নিরসন হবে। একটি দক্ষ ও অভিজ্ঞ দেশপ্রেমিক কর্মী বাহিনী গড়ে তুলবে। কেননা, সরকারি কর্মচারিরাই দেশ, জাতি ও সরকারের মূল চালিকাশক্তি।
সুসংগঠিত ও ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গড়তে নতুন ভোরের, নতুন দিনের, আলোর মশালে এ মন্ত্রিপরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই প্রতীতি রয়েছে আমাদের।

 


এ জাতীয় আরো খবর