রবিবার, জুলাই ২৬, ২০২৬

প্র দী প সে ন

  • ফিরতি
  • ২০২৬-০২-১৬ ২১:৩১:০৮

চোখ কপালে উঠেছিল অনুপমের। রিক্তা রাতের শহরে রাস্তার মোড়ে খদ্দের খুঁজছিল। ভাগ্যদোষে কলেজ জীবনের পরিচিত সহপাঠী অনুপমের সামনে এসে পড়ল।
- রিক্তা, তুমি! এই পথে!
অনুপমের গলার স্বরে অশ্রুবাস্প।
- কী করবো বলো? নিতান্ত অনোন্যপায় না হলে কি কেউ স্বেচ্ছায় এ পাঁকে নামে? আমার কথা ছাড়ো। তোমার কথা বলো। বিয়ে করেছ? কী করছ, চাকরি না ব্যাবসা?
-বিয়ে করেছি। এক মেয়ে, অন্বেষা। খবরের কাগজে সাহিত্যের পাতায় কাজ করি।
- আমাকে নিয়ে একটা আর্টিকেল লিখতে পার। নামপরিচয় বদলে দিও। এটা লিখো একদিন বাঁচার জন্য যাঁদের পায়ে ধরেছি, আজ ওঁরাই রাতে চুপি চুপি আসে, আমার গালেই শুধু নয়, এই পায়েও চুমু খেয়ে নিজেদের ধন্য মনে করে।


এ জাতীয় আরো খবর