বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-০২-১৪ ২১:৫৭:১৯

সাতক্ষীরা: বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে মদ, শাড়ি, ঔষধ ও চশমা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অধীন ভোমরা বিওপি সদস্যরা সদর থানার শ্মশান মাঠ এলাকা থেকে ২ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও ঔষধ জব্দ করেন। একই দিনে কাকডাঙ্গা বিওপি টহল দল কলারোয়া উপজেলার গেড়াখালি এলাকা থেকে ৮৪ হাজার টাকা মূল্যের শাড়ি উদ্ধার করে।
এছাড়া তলুইগাছা বিওপি সদস্যরা শালবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ঔষধ এবং সুলতানপুর বিওপি টহল দল বর্মিতলা এলাকা থেকে ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও চশমা জব্দ করে।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত মালামাল স্থানীয় সাতক্ষীরা কাস্টমস-এ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণও এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে তা নিয়মিত চালানোর আহ্বান জানিয়েছেন।

 


এ জাতীয় আরো খবর