চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নির্বাচন পরবর্তী সহিংসতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফাটাপাড়া গ্রামের একটি আধাপাকা বাড়তে ককটেল তৈরীর সময় বিস্ফোরণে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপর ধুমিহয়াতপুর ধামার মোড় গ্রামের মোয়াজ্জেমের ছেলে আলামিন(২০) এবং জেলার শিবগঞ্জ উপজেলার গোড়াপাখিয়া ইউনিযনের ৫ নং ওয়ার্ডের কুথুনিপাড়া গ্রামের মো:মুনিরের ছেলে জিহাদ(১৭) ।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত:৩ জন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন ফাটাপাড়া গ্রামের জেনারুল ইসলামের ছেলে মিনহাজ(২২),একই গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান(২০) এবং উপর ধুমিহায়াতপুর গ্রামের রাফিজুল ইসলামের ছেলে শুভ(২০)। আহতদের মধ্যে একজন হাসপাতালে মারা যাবার খবর শোনা গেলেও তা নিশ্চিত করে নি পুলিশ।
স্থানীয় সূত্র,ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, শনিবার(১৪ ফেব্রæয়ারী) ভোর ৫টা দিকে ফাটাপাড়া গ্রামের মৃত মকবুলের ছেলে মো; কালামের(৫০) বাড়ির একটি ঘরে প্রচন্ড বিস্ফোরণে ঘরটির দেয়াল ভেঙ্গে পড়ে ও হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর তিনি সহ বাড়ির সকলে পালিয়ে গেছেন। হতাহতরা সকলেই ককটেল তৈরীতে জড়িত ছিল। স্থানীয়রা প্রথমে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিস্ফোরনে দেহ ও মুখমন্ডল ঝলসে বিকৃত হওয়ায় বিকাল ৩টার দিকে নিহতদের পরি চয় নিশ্চিত করে পুলিশ।
ঘটনার পর খবর পেয়ে পুলিশের ডিআইজি রাজশাহী মোহা.শাহজাহান,পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস সহ উর্ধতণ কর্মকর্তা,র্যাব ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ডাকা হয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায়য় বিজিবি মোতায়েন করা হয়।
নির্বাচনে পরাজিত সদর-৩ আসনের বিএনপি প্রার্থী ও সাাবেক এমপি হারুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, শুক্রবার ইউনিযন বিএনপির সভাপতি নাসির উদ্দিন (মেম্বার) এর বাড়িতে ঘটনার সূত্রপাত হলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি সাবেক ইউপি চেয়াম্যান ওমর আলী,সাবেক মেম্বার নুরুল ইসলামও সালানোর চেষ্টা করেন। কিন্তু শনিবার সকালে ইউনিযনে বড় গোলমালের পরিকল্পনা করা হয়। বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রস্ততি নেয়া হয়। এলাকায় না থাকা ইউপি বর্তমান চেয়ারম্যান শাহিদ রানা টিপু,সাবেক চেয়ারমস্যান বুলবুল সহ সন্ত্রাসীরা এ ঘটনার সাথে জড়িত। যার বাড়িতে ঘটনাটি ঘটল তার সম্পর্কে তদন্ত করলে আরও বিস্থারিত জানা যাবে। তিনি বলেন,কিন্তু যারা হামলার পরিকল্পনা করছিল তারাই ঘটনার শিকার হয়েছে। গত ৫ আগষ্টের পর যারা দেশে মব করেছে তারই এই অপরাধ সংগটিত করেছে। তিনি ঘটনায় জড়িত ও হতাহতদের জামায়াত ও আওয়ামী লীগের বলে দাবি করেন এবং ঘটনার বিচার চান।
জানা গেছে, নির্বাচন পরবর্তী গত শুক্রবার( ১৩ ্েযফবুয়ারী) সহিংসতা শুরু হয় ওই এলাকায়। বিএনপিকে ভোট দেয়া না দেয়া নিয়ে কোন্দল শুরু। স্থানীয় সূত্রে জানা গেছে, হতহতরা ও যার বাড়িতে ঘটনা তারা পূেের্ব আওয়ামীলীগ করলেও বর্তমানে জামায়াতের সাথে জড়িত টিপু চেয়ারম্যানের অনুসারী।
এ ব্যাপারে জেলা জামায়াতের সেক্রেটারী আবু বক্কর সিদ্দিকী বলেন, তদন্ত না করেই জামায়াতের উপর দোষ চাপানো হচ্ছে। এ ঘটনার সাথে জামায়াতের সংশ্লিস্টতা নেই। বরং জামায়াত সন্ত্রাসের শিকার। হতহতরা সন্ত্রাসী। জামায়াতের লোক নয় বলেও দাবি করেন জামায়াত সেক্রেটারী। তিনি আরও বলেন,বিএনপির সাবেক এমপি যে ভাবে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করছেন তা ঠিক নয়। ইতিমধ্যে জামায়াতের লোকজনকে ধরপাকড় শুরু হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনায় জড়িতরা সন্ত্রাসী। তাঁদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে তিনি কোন মন্তব্য না করে বলেন, ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।
তথ্য সহায়তা- সদর থানার পরিদর্শক তদন্ত সুকোমল চন্দ্র দেবনাথ, চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস লীডার হারুনুর রশীদ।