শুক্রবার, মার্চ ৬, ২০২৬

১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ,সংসদে প্রস্তুতি জোরদার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১৪ ২১:৪৭:০২
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয় প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, শপথ অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে।
এর আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, সংসদ সদস্যদের শপথ ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে এবং এর বেশি বিলম্ব হবে না।
প্রেসসচিব আরও জানান, শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক কাজ শুক্রবার থেকেই শুরু হয়েছে। শনিবার নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে এবং অবশিষ্ট আনুষ্ঠানিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার নির্বাচন কমিশন ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে। উচ্চ আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফলের গেজেট আপাতত জারি করা হচ্ছে না।
শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কী-ওয়ার্ডস: এমপি শপথ, জাতীয় সংসদ, গেজেট প্রকাশ


এ জাতীয় আরো খবর