শনিবার, মে ৩০, ২০২৬

ঝিনাইদহ-১ এ ধানের শীষের বড় জয়,লক্ষাধিক ভোটে এগিয়ে আসাদুজ্জামান

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • ২০২৬-০২-১২ ১৯:৪৮:৪৮
ফাইল ছবি

ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে সংশ্লিষ্ট সূত্র তার জয়ের তথ্য নিশ্চিত করেছে।
আসনটির মোট ১১৭টি ভোটকেন্দ্রের সবগুলোর গণনা সম্পন্ন হয়েছে। চূড়ান্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, মো. আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
ফলাফলের ব্যবধানে আসাদুজ্জামান ১ লাখ ১৬ হাজার ২১ ভোটে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন। ভোটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

কী-ওয়ার্ডস: ঝিনাইদহ-১,ধানের শীষ,আসাদুজ্জামান জয়


এ জাতীয় আরো খবর