তোমরা আমাকে চিনবে না, চেনার কথাও নয়!
কারণ আমি তেমন বিখ্যাত কেউ নই,
এই বাংলাই আমার নাড়ী পোঁতা স্বদেশ
পরিচয় আমি একজন বাঙালি ।
এ দেশের কাদাজলে বেড়ে উঠেছি একটু একটু করে
হেঁটে চলেছি অবিরাম পিছু ফিরে দেখার
প্রয়োজন মনে করিনি কখনও।
কারো পরিচয়ে পরিচিত হতে চাইনি --
পিতৃ-পরিচয়ের প্রতিই শ্রদ্ধাশীল থাকি সবসময়
তাঁদের আশা -- তাঁরা আমাদের পরিচয়ে পরিচিত হতে চান,
জানি না এর মধ্যে আদর্শ বলে কিছু ছিল কিনা।
নিজের সামর্থ্য মতো মানুষের উপকারের চেষ্টা করি
কারো অপকার করেছি বলে মনে পড়ে না।
পুথিগত শিক্ষা না পেলেও সুশিক্ষিত বলে ভাবতে পারি।
নামিদামি বলে আমার কোনো পরিচয় নেই --
ছেলেমেয়েদের যখন বড়োদের সম্মান করতে দেখি
তখন মনে হয় আমি ওদের মানুষ করতে পেরেছি ।
হোক না সে মুটেমজুর, ভ্যানচালক
মনুষ্যত্বের দীপ জ্বালাতে পেরেছি ওদের মাঝে,
এটুকুই বড়ো প্রাপ্তি, প্রশান্তুি, অনেক বড়ো আনন্দ।
বলতে পারো এটাই আমার পরিচয়।