মধ্যরাতের টোন মিথ্যা ফুলঝুরি
স্বপ্ন বালিঘর নষ্ট কথার পুরী
আকাশ জলছবি নকশীকাঁথা বুনন
নেশার আগুনশিখা পাখির ইচ্ছামরন
বানভাসি খড়কুটো জলের বুকে ঢেউ
সত্যি নাই বা হলো স্বর্গ গড়ে কেউ
এই তো ক'টা পল ঘড়ির ঘরে চুরি
বাঁচার আস্কারা শূন্যে কাটা ঘুড়ি
ভোরের আলো যখন দু'দিকে দু'চোখ
এমনি বেঁচে থাক্ মিথ্যে দুটি লোক।
ব্যাঙ্গালোর,ভারত থেকে