শনিবার, মার্চ ৭, ২০২৬

নোয়াখালী-৫,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০২-১০ ১৯:৩৬:০৫

কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ-সদর আংশিক) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বসুরহাট বাজারে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন প্রার্থী।
প্রার্থী অভিযোগ করে বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রচার শুরু থেকেই আসনটির বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামের নেতাকর্মীরা ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বিভিন্নভাবে বাধা প্রদান করছেন। একাধিক স্থানে হামলা করে আহত করা হয়েছে বেশ কয়েকজনকে। নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, নির্বাচন যতো ঘনিয়ে আসছে ততোই বেপরোয়া হয়ে উঠছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল রাত ও আগের রাতে বিভিন্ন ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। প্রার্থী নিজেই প্রকাশ্যে সাধারণ ভোটারদের মাঝে টাকা বিলি করছেন। সাধারণ ভোটারদের আতংকিত করা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে যেনো দাঁড়িপাল্লায় ভোট না দেয়। এছাড়াও কেউ দাঁড়িপাল্লা ভোট দিলে ভোটের পর দেখে নেওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেননি প্রশাসন। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করে সুষ্ঠু নির্বাচন গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা  মোশাররফ হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা আহবায়ক আরিফুল ইসলাম, NDF (dental) জয়েন্ট সেক্রেটারি ডা:ফুয়াদ আল হাসানাত, ডা: মোস্তফা  শওকত ইমরান, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, ইউনিটি এইড কোম্পানীগঞ্জ জামাল উদ্দিন তারেক'সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এ জাতীয় আরো খবর