প্রেম এসেছিল
গাছে ফুল ছিল
পাখি ছিল
কূজন ছিল ।
প্রাণের শ্রবনে সে কূজন মরমে দোলা দিয়েছিল।
আজও সব আছে
শুধু দোলে না হৃদয় ।
ফুল আজও ফোটে
শুধু শোভে না খোঁপায় ।
সংসার আছে, ঘর আছে
শুধুই রান্নাঘর।
চারপাশে মানুষ আছে
বন্ধু আছে , আড্ডা আছে।
দিনশেষে কেউ নেই।
"মিলন হবে কতদিনে, আমার মনের মানুষেরি সনে "।।
(আগরতলা, ভারত)