শনিবার, জুন ২৭, ২০২৬

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২ জন!

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০২-০৭ ২১:৪৫:২৫

মহেশখালী কক্সবাজার 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 
এরই ধারাবাহিকতায় ০৭ ফেব্রুয়ারী নৌবাহিনীর মোতায়েনকৃত কন্টিনজেন্ট ভিন্ন ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ ০২ জনকে আটক করেছে। 
ভোলা সদরে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলা জেলাস্থ ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত এলাকার বরকন্দাজ জামে মসজিদ সংলগ্ন একটি টিনের বাড়ি থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরুফে সকেট জামাল এর ঘনিষ্ঠ সহযোগী সেলিম কাজী ও মো: হাসানকে আটক করা হয়। এসময় তল্লাশী করে একনলা দেশীয় পাইপগান, একনলা বন্দুক, ০২টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ ১২ রাউন্ড তাজা গোলা ও ১টি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।  
অপরদিকে মহেশখালীর নৌ কন্টিনজেন্ট ক্রাইমজোন হিসেবে পরিচিত  কালারমারছড়া ইউনিয়নের পানের ছড়া এলাকার একটি বাড়িতে তল্লাশী চালায়। এ সময় ২টি দেশীয় এক নলা বন্দুক, ১টি তাজা কার্তুজ, ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক সকল কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এছাড়াও, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নৌবাহিনীর ৫ হাজারের অধিক নৌসদস্য মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে।


এ জাতীয় আরো খবর