চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে একটি মাদক মামলায় ৬ বছর যাবৎ পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী সাত্তার খাঁ (৩৫) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর পাঠানরপাড়া গ্রামের জেম খাঁ’র ছেলে। র্যাব জানায়,গত বৃহস্পতিবার(৫জানুয়ারী) রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড এলাকার একটি রেষ্ট্রুরেন্টের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার(৬ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে ফেনসিডিল হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার হন সাত্তার। এ ঘটনায় দায়ের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা দায়ের হয় । প্ের জামিনে বেরিয়ে তিনি পলাতক হন। তাঁর অনুপস্থিতিতেই মামলার রায়ে ৫ বছরের সাজা হয়। এরপর থেকেই তাঁকে গ্রেপ্তারের জন্য তৎপর ছিল আইনশৃঙ্কলা রক্ষা বাহিনী। এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হন সাত্তার। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।