গাঙের জোয়ারে ভাসিয়ে দিলাম
আমার প্রেমের ফুল,
জানা নেই ভেসে ভেসে
হারাবে কোথায় কূল?
ঝড় বৃষ্টিও হতে পারে
ফুলের আছে তলিয়ে যাবার ভয়,
ভালোবাসা এত সহজ নয়
হতে পারে জয় পরাজয়।
জলে ভেসে ভেসে
হতে পারে ফুলের পাপড়ি মলিন,
জলে ভেসে ভেসে
হতেও পারে ফুলের বিলীন।
ভালো যদি বাস তুমি
সে ফুল কুড়িয়ে নিও,
গেঁথে মালা তুমি
আমার গলে জড়িও।
ফুল যদি না পাও তুমি
কাঁটা খুঁজে পাবে,
হলে তোমার পরাজয়
আঘাতে জীবন যাবে।