বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ফিটনেস সনদ ছাড়া ২০২৬ সালে হজে যাওয়া যাবে না: বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-৩১ ০৯:০৪:৩৫

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের হজে অংশ নিতে হলে সব হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ বাধ্যতামূলক। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধনকারী হজযাত্রীদের নির্ধারিত টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে এই স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। ফিটনেস সনদপ্রাপ্ত হজযাত্রীরাই আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি সরকারের নুসুক মাসার সিস্টেমে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
মন্ত্রণালয় আরও জানায়, দেশে অবস্থানরত হজযাত্রীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও দেশে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান ও ভিসা আবেদন সম্পন্ন না হলে হজ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আশা, এই উদ্যোগের ফলে হজযাত্রীদের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং পবিত্র হজ ব্যবস্থাপনা আরও নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ হবে।

কীওয়ার্ডস:হজ ২০২৬,ফিটনেস সনদ,হজযাত্রী স্বাস্থ্য পরীক্ষা,নুসুক মাসার ভিসা


এ জাতীয় আরো খবর