কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ উপজেলা ও কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন জাতীয় পাটির লাঙ্গল মার্কার সমর্থনে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল কোম্পানীগঞ্জ উপজেলা ও বিকেলে কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে লাঙ্গল মার্কার সমর্থনে পথ সভা ও গণসংযোগ করেছেন এমপি প্রার্থী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাবলু,কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল হক সবুজ,সদস্য সচিব মহিবুল হক নাহিদ, বসুরহাট পৌরসভা জাতীয় পাটির সভাপতি নাছির উদ্দিন, কবিরহাট উপজেলা যুবসংহতি সভাপতি মোশাররফ হোসেন,চরকাঁকড়া ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ সম্পাদক সাইফুল করিম হেলাল প্রমূখ।
পথ সভায় বক্তব্য কালে ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ বলেন, যখন বন্যা হয়েছে, মুছাপুর রেগুলেটর ভেঙে গিয়েছে, তখন আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করে মাননীয় পরিবেশ উপদেষ্টাকে ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটরের ঔখানে নিয়ে যায়।আল্লাহর রহমতে সেটা একনেকে অতি শীঘ্রই অনুমোদন হতে যাচ্ছে। মাননীয় উপদেষ্টা কবিরহাট দিয়ে নোয়াখালী যাওয়ার সময় কবিরহাট উপজেলায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে তা উপদেষ্টাকে দেখিয়েছি। আমি নোয়াখালীতে যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় সে ব্যবস্থা করার জন্য সরকারের কাছে লিখিত আকারে জানিয়েছি।
নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বার-বার চিঠি দিয়েছি।
ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ আরোবলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি সব সময় আপনাদের সেবা করে আপনাদের সঙ্গেই থাকতে চাই। সে জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি। আর আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন আর মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আর নারী ও তরুণদের লাঙ্গল প্রতীকে
ভোটদানের জন্য উদ্বুদ্ধ করবেন। যাতে তারা কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে।