আকাশের কষ্ট গুলো কান্না হয়ে ঝরে অঝোরে,
রিনিঝিনি বৃষ্টির ছন্দের তালে কত উল্লাস অধরে!
ভুলতে চাইলে যায় না ভুলা বারে বারে মনে পড়ে।
অন্তরিকের মত যদি বিষাদ যায় ঝরে ক্রন্দন করে
বড় বাঁচা বেঁচে যেত মন চোখের ঝড়ে এই নির্জরে।
পৃথিবীতে নেমে এসেছে ঘন এক অনিবার্য আঁধার,
কোথাও কেউ নেই দুদণ্ড শান্তি দেবার শুধু হাহাকার।
জ্যোৎস্না ও জননী রাঙাতে অবনীতে যুদ্ধের ধামামা
প্রেয়সীতে সব সুন্দরের উপমা যেনো জ্ঞান ও গরিমা,
অপূর্ব তুলনাহীনা শুভ্র,নির্মল,নিঃসীম নিঃসঙ্গ নীলিমা।
বাতাস নিরাপদে নিরবে নিভৃতে তেমার অধর চুমে
শয়নে স্বপণে স্মৃতি রোমন্থনে কোন এক ভাতঘুমে!
স্পর্শে নিশিদিন হৃদয়ে অলিন্দে সুখ সার্বজনীন,
তোমাত প্রতিদিন হরেক রকম আছে হরেক ঋণ,
বাসনা বাধাহীন অধিকার অমলিন বেদনা চিরদিন।
অধমে স্বভূমে তোমাতে আর যাতনার যতনে বিলিন।