বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইরফান আলীর ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-২২ ১৩:৩৯:০৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাদিনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইরফান আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লহি অইন্না ইলাহি রাজিউন)। গত বুধবার (২১ জানুয়ারী) রাত ১১টার দিকে ৯টার দিকে   রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার(২২ জানুয়ারী) সকাল সোয়া ১১টায়  নিজ গ্রামের পারিবারিক গোরস্থান প্র্ঙ্গাণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ,শিব্গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,তরিকুল ইসলাম,মশিউর রহমান বাচ্চু,আব্দুল মান্নান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি  মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


এ জাতীয় আরো খবর