চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জ শিবগঞ্জ উপজেলায় র্যাবের দুই পৃথক অভিযানে ২৯৭ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ৗ গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তাররা হলেন, দাইপুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দাড়িগাছা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আব্দুল লতিফ (৬০) এবং একই গ্রামের মৃত সেকেন্দারের ছেলে আবু সায়েদ আলী(৪৬)। র্যাব জানায়, গত বুধবার(২১ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে নিজ বসত বাড়ি থেকে সায়েদকে ১২০ বোতল এবং এর আগে বিকাল ৪টার দিকে আবু আব্দুল লতিফকে ১৭৭ বেতাল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুর সোয়া ১২টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বিক্রির গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে ২৯৭ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। র্যাব আরও জানায়, এসব ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক মামলা করা হয়েছে।