শনিবার, মে ২, ২০২৬

কোম্পানীগঞ্জে আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালযে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০১-২১ ২১:০৯:১০

কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক খোকনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদ উল্যাহ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভী আলী আহম্মদ কল্যাণ ট্রাস্টের পরিচালক নুরুল ইসলাম বাবু।বিশেষ অতিথি ছিলেন চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল্লাহ আল মামুন সুমন, চরপার্বতী ইউনিয়ন পরিষদের মেম্বার মো: আবদুল্লাহ, আমেরিকান প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক তৌফিকুল ইসলাম তারেক,চরহাজারী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নুর উদ্দিন নূর্মিন,চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাসুম। এসময় উপস্থিত ছিলেন আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুবন্ধু মজুমদারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক।


এ জাতীয় আরো খবর