এমন একটা পৃথিবী চাই
যেখানে দুজন সুর আর তালে
প্রেমালাপে থাকবো মূখর।
হারিয়ে যাই দুজনে ছন্দে আনন্দে।
কাজলে লিখা স্বরলিপি মনের আলোয়
সুর দিয়ে চলে বারে বারে অনুরাগে
ও প্রিয় হয়ে যাওনা আমার একান্তে অন্তরালে।
শূণ্যে পূর্ণে হরষে দিবসে রজনী বিছিয়ে বিলাসে
অঙ্গে জড়াবো কুসুমো ঘ্রাণ একান্তে অভিলাষে।
রচনা যা রচেছি সব-ই তোমায় সাজিয়ে প্রিয়।
জীবনে ঝঞ্ঝা আসবেই আসুক'না
এসোনা এক সাথে পাড়ি দেই সাত সমুদ্দুর
তেরো নদী খাল বিল।
এসো না হরষে রই সারাবেলা-
সন্ধ্যে অথবা রাতের নিয়ন আলোর-
ঝলকানি বেলায়।