বুধবার, জুন ২৪, ২০২৬

ঝ র্না আ ক্তা র লু ব না

  • না বুঝা মানুষ
  • ২০২৬-০১-২০ ১১:০১:৪০

কথা না বোঝা মানুষের কাছে 
দুঃখ যেমন মূল্যহীন ।
তেমনি সুখী মানুষের কাছে
ভালবাসা ও দাম হীন।
রুপ বিহীন,অর্থহীন 
,মানুষ সমাজের কাছে,
যেমন অবহেলিত ঠিক 
তেমনি অতি প্রিয় ভালবাসার 
মানুষ টি র কাছে ও মুল্যহীন।

সমাজ সংসার মিছে জীবন ,
আসল হচ্ছে  আপনার আচরণ।
আপনি কি দিছেন,কি করেছেন,
আপনার প্রিয় মানুষ টি,
আপনার কাছ থেকে কি পেয়েছে।

ভালবাসা ভিক্ষা চাওয়া,
 মানুষ টির সাথে আপনি ,
কেমন ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন।

যে মানুষ টি আপনাকে
 ভালবেসে বিশ্বাস করে,
 ভরসার হাত বাড়িয়ে দিয়েছে,
আপনার সান্নিধ্য পাওয়ার জন্য 
সামান্য ঝড়ে ভেঙ্গে দিচ্ছেন!!!
তাহলে কেমন ভালোবেসেছেন!

এক মুহুর্তের জন্য থেমে গেলেন !
এ কেমন ভালোবাসা।
যে মানুষটি অন্যকে 
দেওয়া কথা ভুলে যায় ,
নিজের  কাছে নিজের কথাই মূল্যবান ,
সে মানুষ কখনো অন্যের ,
ব্যাথা অনুভব করবে না। 
এটাই স্বাভাবিক নয় কি??


এ জাতীয় আরো খবর