বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চৌগাছায় কোরআনের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-০১-১৬ ২০:৪১:৫২

যশোরের চৌগাছায় শীতার্ত কোরআনের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে অবস্থিত হুদা হাজিপুর দারুল হিকমা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার কোরআনের শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেন-এর আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি কবির হোসেন সোহেল, মোঃ শাহীন কবির, মোঃ আছির উদ্দিন, মোঃ জুয়েল মাহমুদ, মোঃ রাকিবুল ইসলাম রনি, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কাইয়ুম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে সংগঠনটি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আস্থার ঠিকানা হিসেবে পরিচিতি লাভ করেছে। বক্তারা আরও জানান, ভবিষ্যতেও দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ও ধারাবাহিক ভূমিকা পালন করবে।


এ জাতীয় আরো খবর