বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চ ন্দ না রা য়

  • দুর্বল দীনহীন
  • ২০২৬-০১-১৩ ১০:২৩:০৪

এই মেয়েটা,চললি কোথায় 
একলা রাতে
জানিস কি তুই,হায়না কতো 
আছে পথে।

তুই কি শুধু,এমনি নারী 
নাকি দূর্গা কালী?
সাবধানে চল,অঘটন হলে 
দেবে চুন কালি।

দেখবেনা কেউ,কার কতটুকু 
ছিলো যে দোষ
করতে হবে,জীবন ভোর
তোকেই আফশোষ।

পারবিনা তুই,এসবের সামনে 
দাঁড়াতে রুখে?
ধর অস্ত্র হাতে এবার,শক্তি বল
আনতো বুকে। 

থাকবি পড়ে,এমনি করে 
আর কতো দিন 
কতো ভাববি,নিজেকে আর
দুর্বল দীনহীন।


এ জাতীয় আরো খবর