শুক্রবার, মে ১, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • মনের খোরাক
  • ২০২৬-০১-১২ ২৩:০৬:০৪

মঞ্চে তখন কবিতার ফুলঝুরি ছুটছে
শব্দগুলো বুলেটের মতো মনের ভেতর বিদ্ধ হচ্ছিল
আমি শুনছিলাম আর অনুভব করছিলাম
কবিদের কথামালার কলাকৌশল।

আধপেটা খেয়েও কবিতার হাত ধরে ছুটে বেড়ায়
নদী, পাহাড়,ঝরনার নিসর্গ নিবাসে।
যাদের আছে হৃদয় ভরা প্রেম, চোখ ভরা ছবির আলপনা
আর কলমের তীক্ষ্ণ ধার।

আসমুদ্রহিমাচল যার বিচরণ, বাকস্বাধীনতায় যে বিশ্বাসী
নিভৃতে থাকলেও মাছির মতো যাঁর চোখ
সবকিছু ধরে রাখে মনের এ্যালবামে।
সমাজ এদের মূল্য দিক বা না দিক তাতে কী আসে যায় !

তাদের কথামালা যখন শিউলির মতো ঝরতে থাকে
পথিকেরা মুঠ ভরে কুড়িয়ে নেয়
সুবাসটুকু ধরে রাখে মনের খোরাক মেটাতে।


এ জাতীয় আরো খবর