চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাটি ভর্তি ট্রলি চাকায় পিষ্ট হয়ে মো.মিলন(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমিনগর গ্রামের মো. বিকল ওরফে মিন্টুর ছেলে। তিনি কৃষিকাজে জড়িত ছিলেন। ঘটনার পর পুলিশ ট্রলি ও এর চালককে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার(৯ জানুয়ারী) সকাল ৮টার দিকে জামবাড়িয়া ইউনিয়নের ফতেপুর খাসপাড়া মোড়ে মোটরসাইকেল নিয়ে সড়কে পিছলে পড়েন মিলন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রলি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণ্ াকরেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ।