চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে অবৈধ ২টি বিদেশী ওয়ানশুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গত বৃহস্পতিবার (৮জানুয়ারী) রাত পৌনে ১০টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে আজমতপুর বিওপির টহল দল অভিযান চালায়। মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮২/৩ এস হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে চালানো অভিযানে ওইসব অস্ত্র,গুলি জব্দ হয়। জব্দ অস্ত্র,গুলি শিবগঞ্জ থানায় জমা করা হবে।
শুক্রবার(৯ জানুয়ূারী) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ব্যাটালিয়ন সদরে আয়োজিত প্রেস ব্রিফিং এ বলেন, প্রাথমিকভাবে উদ্ধার অস্ত্রগুলো দেশের আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বিঘিœত ও সন্ত্রাসী কাজে ব্যবহার হত বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে দূস্কৃতিকারীরা সীমান্ত দিয়ে অস্ত্র,গুলি ও বিস্ফোরক চোরচালান করতে পারে মর্মে বিজিবির নিকট খবর রয়েছে। সে মোতাবেক সীমান্তে সার্বিক নজরদারি বাড়ানো হয়েছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে অস্ত্র,গুলি আটক করা হয় বলেও জানান অধিনায়ক কিবরিয়া।