মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুটি স্থানীয় কার্যালয়ে রাখা ধানের শীষ প্রতীকের খাঁচা খালে নিক্ষেপ করেছে দূবৃ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-০৮ ২১:৫২:১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপির দুটি স্থানীয় কার্যালয়ে  নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রাখা বাঁশ ও প্রাকৃতিক ধানের শীষ দিয়ে তৈরী প্রতীকের অন্তত: ৯টি খাঁচা ভেঙ্গে বিনষ্ট করেছে অজ্ঞাত পরিচয় দূর্বৃত্তরা। এর কয়েকটি খালে নিক্ষেপ করা হয়েছে।
বিএনপি সূত্র জানায়,গত বুধবার(৭জানুয়ারী) দিবাগত রাতে  দাইপুকুরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আড়গাড়াহাট চাকলা এলাকার একটি কার্যালয় ও ৬ নং ওয়ার্ডের দাড়িগাছা বাজার এলাকার একটি কার্যালয়ে  রাখা প্রতীকের খাঁচা নষ্ট করা হয়।  এছাড়া চাকলা মাদ্রাসার পাশে রাখা একটি  খাঁচাও ভেঙ্গে নষ্ট করা হয়।
সংশ্লিস্ট ইউনিয়ন বিএনপির আসন্ন সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আতিকুল ইসলাম জুয়েল বলেন, দূবৃত্তরা  চাকলা কার্যালয়ের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ধানের শীষ প্রতীকের খাঁচা রাখা ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে ৫টি খাঁচা বের করে পাশের খালে নিক্ষেপ করে। তারা দলীয় ও নির্বাচনী কাগজপত্র  নষ্ট ও এলোমেলো করে। কার্যালয়ের ২টি বৈদ্যূতিক বাতিও নিয়ে যায়। তিনি আরও বলেন, একই রাতে দূর্বৃত্তরা  চাকলা মাদ্রসার পাশে রাখা একটি খাঁচা ভাংচুর করে এবং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দাড়িগাছা বাজার এলাকার অপর একটি স্থানীয় কার্যালয়ের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ৩টি খাঁচা ভাঙ্গে। ওই ঘরের টেবিলের ড্রয়ার থেকে কিছু টাকাও নিয়ে যায়।  জুয়েল আরও বলেন, খাঁচাগুলো বিভিন্ন স্থানে রাখা ছিল। আচরণ বিধি  মেনে চলতে সেগুলো খুলে এনে ঘরে রাখা হয়। প্রতীক বরাদ্দ হলে সেগুলি প্রচারণায় ব্যবহার হত। বৃহস্পতিবার(৮ জানুয়ারী) সকালে ঘটনাটি জানতে পেরে সহকারী রির্টার্নিং অফিসার ও  উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আশিক আহমেদ  এবং শিবগঞ্জ থানায় জানানো হয়।
ইউএনওআশিক আহমেদ বলেন, তিনি কার্যালয়গুলোতে সিসিটিভি স্থাপন,নিরাপত্তা জোরদার ও পুলিশকে জানানোর পরামর্শ  দেয়া হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। শিবগঞ্জ থানার  অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির এমপি প্রার্থী শাহজাহান মিঞার প্রধান নির্বাচনী এজেণ্ট তসিকুল ইসলাম ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 


এ জাতীয় আরো খবর