রবিবার, মে ৩১, ২০২৬

রা ব বা নী স র কা র

  • আঁতুড়ঘর
  • ২০২৬-০১-০৫ ২৩:০৪:২৮

তীব্র ব্যথায় কোঁকাচ্ছে প্রসূতি রাত্রি
প্রতীক্ষা-প্রহর যেন কাটতে চায় না আর
আঁধার কেটে কখন জন্ম নেবে সূর্য সন্তান !
আগুন জ্বলছে ঘরে ধিকিধিকি --
উন্মুখ ধাত্রী এক নতুন ভোরের প্রত্যাশায়
সযত্নে মুছে দেবে সব কালিমা।
শঙ্কা আছে নষ্ট জন্মের
আছে অকাল মৃত্যুর হাতছানি
তবু মুখর কাকভোর।

 


এ জাতীয় আরো খবর