শনিবার, জুন ২৭, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • ভোট আসে-ভোট যায়
  • ২০২৬-০১-০৫ ২২:৫৭:১৬

ভোট আসে,ভোট যায়-পোস্টারে ভরে যায় শহর,
দেয়ালে দেয়ালে প্রতিশ্রুতির রঙিন বহর।
মাইকে মাইকে উন্নয়নের স্বপ্নের ডাক,
ভিড়ের ভেতর হারিয়ে যায় নীরব মানুষের হাহাকার।


ভোট আসে-হাত মেলায় নেতারা হাসিমুখে,
ভোট যায়-ফিরে আসে পুরোনো ক্লান্ত সুখে।
লাইন ধরা মানুষ দাঁড়ায় রোদ-বৃষ্টির তলে,
একটি সিলের ভেতর খোঁজে ভবিষ্যৎ কালে।


ভোটের দিনে সবাই সমান,বড়-ছোট নেই,
পরদিনই হিসাব বদলায়-কে আপন, কে যে নেই।
কাগজে লেখা অধিকার থাকে বাক্সের ভেতর,
বাইরে দাঁড়িয়ে প্রশ্ন করে ক্ষুধার্ত অন্তর।


ভোট আসে-কথা হয় শিক্ষা, স্বাস্থ্য, কাজের,
ভোট যায়-ফাইল ঘুমায় টেবিলের ফাঁকে।
গণতন্ত্র তখন চায়ের কাপের আলোচনায়,
রাস্তায় পড়ে থাকে মানুষের অধিকার, অবহেলায়।


তবু মানুষ থামে না, আশাটা বাঁচিয়ে রাখে,
ভোট আসে বলেই হয়তো স্বপ্নটা জাগে।
ভোট যায়, সময় যায়-ইতিহাস লেখে নাম,
সিলের ছোট্ট দাগেই লুকিয়ে থাকে বড় দাম।


এ জাতীয় আরো খবর