সোমবার, আগস্ট ১৭, ২০২৬

পথের বাজার বণিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-০৯-০৩ ১৮:৩৫:৪২
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ পথের বাজার বণিক সমিতির এক জরুরী সভা গতকাল বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। সভায় সকলের সর্বসম্মতিক্রমে বণিক সমিতির নির্বাচন মেয়াদকাল দুই বছর থেকে তিন বছরে উন্নীত করা হয়। পথের বাজার বণিক সমিতির সভাপতি মো:ইখতিয়ার হাসান মাওলা জরুরী সভা থেকে এ প্রস্তাব আনলে প্রস্তাবের সমর্থন করে পথের বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক খান মফিজুর রহমান সহ সকল সদস্যবৃন্দ এই প্রস্তাবে একমত পোষণ করেন। খুলনা জেলার সকল বাজার বণিক সমিতির মত এখন থেকে পথের বাজার বণিক সমিতি নির্বাচন তিন বছর মেয়াদকাল করা হয়েছে এ সময় বাজারের গণ্যমান্য ব্যক্তি এবং সকল শ্রেণীর ব্যবসায়িকবৃন্দ রেজুলেশন খাতায় স্বাক্ষর করে একমত পোষণ করেন। বাজার বনিক সমিতির সভাপতি ইকতিয়ার হাসান মওলার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মফিজুর রহমান খান এর পরিচালনায় বক্তৃতা করেন সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি রমজান ফারাজী, যুগ্ন সম্পাদক গোলাম মোস্তফা কামাল, সহ সাধারন সম্পাদক আবু সাইদ ফারাজী, কোষাধক্ষ মোঃ সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক রানা আকুজ্ঞী, প্রচার সম্পাদক রনি শেখ, সদস্য মুকুল সরদার, মোঃ মিজানুর ফারাজী, বিপুল দাস, মোঃ সৌরভ আকুজ্ঞী প্রমুখ।

এ জাতীয় আরো খবর