বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায়, আপোসহীন নেতৃত্বের প্রতীক এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ছিলেন এক দৃঢ় ও সাহসী কণ্ঠস্বর। রাজনৈতিক জীবনে নানা ঘাত-প্রতিঘাত, কারাবরণ, ব্যক্তিগত শোক ও দীর্ঘ রোগভোগ সত্ত্বেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর নেতৃত্ব, সংগ্রাম এবং আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নিউজ পোর্টাল ‘সকালের আলো ডট কম’-এর পক্ষ থেকে সম্পাদক এস এম আজাদ হোসেন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন, দলীয় নেতাকর্মী ও তাঁর অসংখ্য অনুসারীর প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা।
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।