মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

নাচোলে গরু ব্যবসাযীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-৩০ ২১:৪২:১২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে শফিকুল আলম (৫২) নামে একজন গরু ব্যবসায়ীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাচোলের শ্রীরামপুর মোহনবাগান গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার(৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়ির বারান্দার  টিনের ছাদের লোহার এঙ্গেলের সাথে নাইলনের রশির ফাঁস দেন শফিকুল। পরে তাঁর স্ত্রী জলি বেগম তাঁকে ঝুলন্ত দেখে চিৎকার করলে পরিবারের অনা সদস্য ও প্রতিবশেীরা দৌড়ে এসে শফিকুলকে মৃত অবস্থায় পান। এ অবস্থায় পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) আসলাম আলী বলেন,শফিকুল এনজিও থেকে নেয়া ঋণ সহ বিভিন্ন ঋণ সংক্রান্ত কারণে হতাশায় ভূগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঋণের কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবদেন পেলে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।


এ জাতীয় আরো খবর