মঙ্গলবার, মে ২৬, ২০২৬

খালেদা জিয়ার প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক,বুধবার সারাদেশে সাধারণ ছুটি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-৩০ ১১:২৩:০৪
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) এই শোক পালন করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে নির্ধারিত দিনগুলোতে দেশের সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।
উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।


কীওয়ার্ডসঃরাষ্ট্রীয় শোক,খালেদা জিয়া মৃত্যু,সাধারণ ছুটি,বাংলাদেশ রাজনীতি


এ জাতীয় আরো খবর