সেই কবে তোমাকে দেখেছিলাম সবুজ পত্রপল্লবে,
শিশির বিন্দু ঢেকে রেখেছিল সোহাগে।
পাখিরা সযতনে তা দেয় ডিমে প্রিয়মুখ প্রত্যাশায়
তুমি তাকিয়ে দেখছিলে মায়ের আদর --
মাতৃহারা অনাথ শিশুর মতো।
তারপর কেটে গেছে অনেকগুলো বছর
দেখা হয়নি আর তোমার আমার ,
কর্মের টানে তুমি পাড়ি দিলে মহাদেশ -- সাগর
সেখানে তোমার কৃতিত্বের জয়মালা দেখেছি ফেসবুকের পাতায় পাতায় ,
ঝরেছে নীরবে আনন্দাশ্রু নিঃশব্দ রাতের গভীরতায়।
শুনেছি আর ফিরবে না চিরসবুজ বাংলায়
আমিও জীবনটাকে গুছিয়ে নিলাম কর্মের মাঝে।
এতদিন পর হঠাৎ সেদিন ট্রেনের কামরায়
তোমাকে দেখে আমি চমকে গেলাম
একী কী বিবর্ণ চেহারা !
দু’হাতে মুখ লুকিয়ে চুপ করে রইলাম,
পরের ষ্টেশনে তুমি নেমে গেলে ,
কী ভেবে যেন আমিও অনুসরণ করলাম তোমাকে
ফেলে আসা দিনের ধূসর ছবি বুকে নিয়ে ।