শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

শা হ না জ পা র ভী ন মি তা

  • মিথ্যা যখন সত্য হয়
  • ২০২৫-১২-২৮ ১৮:১৯:০১

মিথ্যা যখন সত্যে রূপ পায় 
খুন হয়ে যায় কবিতারা,
রক্তে ভেসে যায় সবুজ ঘাস 
পতাকায় দুলে যায় অন্তর্বাস। 

ধর্ম যখন কলের গানে বাজে 
দেহকে সাজায় বিচিত্র সাজে,
সেখানে শব্দেরা কোথায় হারায় 
কবিতার হয়তো জীবন্ত কবর হয়।
 
নজরুলের কবরে আযানের ধ্বনি 
জীবনে রচেছেন মৃত্যুঞ্জয় বাণী,
বিদ্যাপীঠে কত মিছিল স্লোগান 
মনের ভেতরে কতটা বিদ্রোহী জয়গান। 

কবিকে অনুভব করো গহন অন্তরে 
নয় শুধু লোক দেখানো ফুস মন্তরে।


এ জাতীয় আরো খবর