রবিবার, মার্চ ৮, ২০২৬

ম হা দে ব ন স্ক র

  • কতদিন ধরে অপেক্ষাতে আছি
  • ২০২৫-১২-২৫ ২০:৫২:৩৭

কতদিন ধরে অপেক্ষা তে আছি, আশায় আশায়
 আছি। 
সব কথা কি বাতাসে বিলীন , সব কথা কি মৃত? 
কথা যদি হয় শান্ত শিলা, সে কি তখন সমাদ্রিত? 
কথা এবং কথা, পরিচ্ছন্ন পবিত্রতার কাছাকাছি। 

এই যে অসাড় যাচ্ছে বয়ে আমার সময়, চোরা স্রোতে, 
সে সব বলবো আমি কাকে? যাত্রীবাহী বাস চলে যায়, 
বাস চলে যায় অরক্ষিত রাতে, তিস্তা পাড়ের পর্বতে। 
কতক্ষণ আর এই আবর্তে ঢেকে রাখি রাগ, বিনম্রতায়! 
      
পরিনতি সেই আতপ গন্ধ, পরিচয় দূরে যায়, মুছে যায়। 
আমি উঠে আসি মাটি ছেড়ে, মেঘে, বাতাসে, অতন্দ্র রাতে।


এ জাতীয় আরো খবর