বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বিদেশী পিস্তল,৫ রাউন্ড গুলি,৪ ম্যাগজিন জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-২৩ ১৯:৫৯:২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুই পৃথক অভিযানে ২টি বিদেশী পিস্তল,৫ রাউন্ড গুলি,৪টি ম্যাগজিন এবং ২৯টি চোরাই ভারতীয় স্মার্টফোন জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। মঙ্গলবার(২৩ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা এবং বেলা সাড়ে ১১টায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে  ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সীমান্তে তৎপরতা বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা  সূত্রে সীমান্ত হতে ৯০০ গজ দেশের ভেতরে রাঘববাটি এলাকা দিয়ে সীমান্ত চোরচালানের মাধ্যমে অস্ত্রআসার সম্ভাবনার খবর জানা যায়।  
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সে অনুযায়ীরাঘববাটি এলাকায় অভিযান শুরু হয়। অভিযানকালে সন্দেহভাজন এক ব্যাক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে স্থান ত্যাগ করতে চাইলে  বিজিবি তাঁকে আটকের চেষ্টা করে। এ অবস্থায় তিনি  সাথের ব্যাগ ফেলে সীমান্তের দিকে দৌড়ে পালিয়ে যান। পরে টহলদল ব্যাগটি তল্লাশী করে ওইসব অস্ত্র,গুলি জব্দ করে।
অধিনায়ক  মুস্তাফিজ আরও বলেন,এর মাত্র এক সপ্তাহ আগে গত ১৫ ডিসেম্বর একই সীমান্তে একটি বিশেষ অভিযানে ৪টি বিদেশী পিস্তল,২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগজিন জব্দ করে বিজিবি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় গোপন খবরের ভিত্তিতে  কিরনগঞ্জ বিওপির একটি টহলদল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৮/২ এস হতে প্রায় ২ কিলোমিটার দেশের ভেতওে বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তরবিঘি গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। অভিযানে  মালিকবিহীন ২৯টি চোরাই ভারতীয় স্মার্টফোন জব্দ হয়।  তবে এ সময় চোরচালানীরা ঘন কুয়াশার সূযোগে পালিয়ে যায়। জব্দ ফোনগুলো কাস্টমসে জমা করা হবে বলেও জানান অধিনায়ক কিবরিয়া। 


এ জাতীয় আরো খবর