অবিনাশী সূর্যের মত হও, স্বদেশ
অটল দাঁড়াও তুমি
অনড় প্রজ্ঞায় হও অবিচল
হাদী নামের এক অবিনশ্বর তারা
জ্বলে জ্বলে তার পুরোটা আগুনে
অন্তবিহীন করেছে তোমার
এগিয়ে যাওয়ার পথ
আকাশের মত সীমাছাড়া এক ভোর
তোমার করেছে।
তুমি নিজেই এখন সূর্য মশাল
লক্ষ কোটি হাদীর জয়টিকা
পৃথিবী দেখুক, জানুক তোমার আগুন মশালে
বিপ্লবী আর দেশপ্রেমী যত জনতার ভীড়
মুক্তিকামীরা মানবপ্রেমীর শ্লোগান মুখর।
এক হাদী থেকে হাজার লক্ষ
কোটি হাদী তারপর -
অগুনন হাদী -- কালের অতলে চির জাগরুক
কালজয়ী মহাকাল।