রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সিলেটে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

  • সিলেট প্রতিনিধি
  • ২০২১-০৫-১৭ ০৯:৫১:৩২
সিলেটে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ মে) সকালে সিলেটের জালালাবাদ থানাধীন মোগলগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তর্গত খিত্তারগাঁও গ্রামে সুরমা নদীর পাড় থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশটি উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ। পুলিশ জানায়, স্থানীয় গোলাম হোসেন নামের এক ব্যক্তি তার বেগুন ক্ষেতের পাশে সুরমা নদীর পাড়ে লাশটি দেখেতে পেয়ে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ কল করে বিষয়টি পুলিশকে অবগত করেন। পরে জালালাবাদ থানার এসআই মো. আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা অনুমান ৩০-৩৫ বছরের অর্ধগলিত একজন পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেন। যার কোমরে কালো বেল্ট, কালো ফুল প্যান্ট এবং কালো ফুল হাতা শার্ট পরিহিত সহ উপুড় হওয়া ভাসমান অবস্থায় ছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান।

এ জাতীয় আরো খবর