পবিত্র রমজান সামনে রেখে মুসলিম বিশ্বজুড়ে প্রস্তুতি শুরু হয়েছে ইতোমধ্যেই। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি–টু–গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডারে দেখা গেছে,২০২৬ সালের রমজান ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে শুরু হতে পারে। সম্ভাব্যভাবে প্রথম রোজা হবে ১৯ ফেব্রুয়ারি।
আজ (১২ ডিসেম্বর) হিসাব অনুযায়ী রোজা শুরুর বাকি আর ৬৯-৭০ দিন। মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা পালিত হওয়ায় ২০ ফেব্রুয়ারি দেশে রমজানের প্রথম দিন, আর ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
ইসলামের পাঁচ স্তম্ভের একটি রোজা আত্মশুদ্ধি, ধৈর্য, নৈতিক উন্নয়ন ও আত্মসংযমের ইবাদত। ক্ষুধা ও তৃষ্ণার অভিজ্ঞতা মানুষের মধ্যে দরিদ্র-দুঃখীদের প্রতি সহমর্মিতা বাড়ায় এবং দানের মনোভাব জাগ্রত করে। রমজানের পুরো মাসকে রহমত, মাগফিরাত ও নাজাতের বিশেষ সময় হিসেবে গণ্য করা হয়, যখন প্রতিটি সৎকর্মের প্রতিদান বহু গুণ বৃদ্ধি করা হয়।
মৌলিক প্রস্তুতি থেকে শুরু করে আধ্যাত্মিক অনুশীলন-বিশ্বজুড়ে মুসলমানরা এখন অপেক্ষায় বছরের সবচেয়ে বরকতময় মাসটির।
কীওয়ার্ড:
রমজান ২০২৬
প্রথম রোজা
বাংলাদেশ সম্ভাব্য তারিখ