রক্তের ইতিহাস বুকে নিয়ে
যে পতাকা আজো উড়ে গৌরবে,
সেই পতাকার রঙে আগুন হয়ে
জ্বলে উঠি আমি-আজাদেরই রবে।
যে মাটি বুকে ধারণ করে
নির্মম ডিসেম্বরের ক্ষতচিহ্ন,
সেই মাটির ডাকেই ওঠে শপথ-
দেশকে রক্ষা করাই আমার পরম দায়িত্ব।
আজ বিজয়ের মাসে দাঁড়াই দৃপ্ত,
স্বপ্নের আলো হাতে তুলে,
বাংলার ভবিষ্যৎ গড়ার দায় আজ
আমার কাঁধেই জেগে উঠে।