চারিদিকে যখন নেমেছিল অজ্ঞতার অন্ধকার,
চার দেওয়ালের মাঝে বন্দী ছিল নারীজাতি,
ঠিক তখনই তুমি দেখালে আশার আলো।
নীরবে নিভৃতে একাকী জীবনে জ্বেলেছিলে যে আলো,
তা ছড়িয়ে দিলে নারীজাতির বদ্ধ কুটিরে।
মাত্র নয় জন মেয়ে নিয়ে খুললে একটি স্কুল,
নারীশিক্ষায় রাখলে যুগান্তকারী অবদান
কালের বিবর্তনে যা হলো নারীর ক্ষমতায়নের হাতিয়ার।
তাই তুমি নারী জাগরণের অগ্রদূত।
হে মহীয়সী -- তুমিই সেই পথপ্রদর্শক
যে কি-না শেখালে নারী-পুরুষ একে অপরের পরিপূরক।
নারী হেয় পতিপন্ন নয় -- সে তোমার সন্তানের জননী,
একজন শিক্ষিত মা-ই দিতে পারে একটি শিক্ষিত জাতি
উন্নয়নের চাবি মায়ের আঁচলেই বাঁধা।
হে মহীয়সী -- তোমার দেখানো পথের পথিক আমরা,
চলেছি সেই অনির্বাণ আলোর পথে।
তাইতো তুমি অমর, আজীবন বেঁচে রবে আমাদের চেতনায়।