মানুষগুলো হাঁটতে পারলে ভালো হতো,
মিছিলে।
মানুষগুলো শক্ত হাতে পতাকা ধরলে ভালো হতো।
বুকের ভেতর গিঁথে রয়েছে কাঁচ।
মানুষ যদি বুঝতে পারতো ষড়যন্ত্র, একটুখানি আঁচ,
ভালো হতো।
কিছু পাথর ক্ষণকালীন কিছু পাথর চিরকালীন
মানুষ যদি বুঝতে পারতো, ছড়িয়ে পড়তো গ্রাম শহরে
ভালোই হতো।
কি বছর, কি মাস
প্রহরগুলো কাটিয়ে দিল অসাবধানে।
আলগা হচ্ছে মাটির স্তর, মানুষ যদি বুঝতে পারতো
ভালোই হতো।