সোমবার, মে ২৫, ২০২৬

মা সু দু র র হ মা ন মা সু দ

  • জাগতিক বিস্ময়
  • ২০২৫-১২-১১ ১০:১৩:৪৮

লুব্ধক সময়ের সাথে ভাসে প্রজন্ম, 
জাগতিক বিস্ময় ও দীর্ঘ শ্বাসের পাথরে 
প্রতিনিয়ত যে ধ্বনি,
বাতাসের কন্ঠে ধ্বনিত হয়।
আমরা অনন্ত মিথ্যার কর্পোরেট সাজিয়ে,
বাগান কে ভস্ম করি প্রজন্মের পর প্রজন্ম;
অথচ মৃত্যুর পসরা টানে আলো ও অন্ধকারের দ্যূতি।
পরাবাস্তব কাঠিন্যের আড়ালে দেখি বিস্ময়!
ধ্যানরত কাক ও শকুন সহচর।

বন্ধুফোরাম সদস্য-৪৬২


এ জাতীয় আরো খবর